ESTD: 1948

কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ

Kurmitola High School & College

Khilkhet, Dhaka-1229

EIIN: 107823, Web: www.khsc.edu.bd, Email: khsc1948@gmail.com

School Code: 1260, College Code: 1253

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া মানব সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা, শৃঙ্খলা, সংযম এই মূলমন্ত্রকে ধারন করে, আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা জেলার খিলক্ষেতের ঐতিহ্যবাহী কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে সুচারুরূপে কাজ করে যাচ্ছে। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা, স্বীয় অর্থ, শ্রম ও ভূমির সমন্বয় এবং সকলের আন্তরিক সহযোগিতায় ক্যান্টনমেন্ট থানাধীন খিলক্ষেত বাজার সংলগ্ন এক সবুজ-শ্যাশল ও মনোরম পরিবেশে শতাধিক শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও পাঁচ হাজার শিক্ষার্থী নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি ঐতিহ্যের স্মারক হিসেবে দাড়িয়ে আছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক গিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি ৭৫ বছর পূর্তিতে “প্লাটিনাম জয়ন্তী” পালন করে সগৌরবে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্বশ্রেনির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে। প্রতিটি বোর্ড পরীক্ষার ফলাফলে (এসএসসি, এইচএসসি) শেষ্ঠত্বের দাবিদার “কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ”। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি একাডেমিক সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমান করে আসছে। যার ফলশ্রুতিতে প্রথিষ্ঠানটি এই সত্য প্রমানে সক্ষম হয়েছে। আমরা শ্রেষ্ঠ নই, কিন্তু ব্যতিক্রমি শ্রেষ্ঠত্বের দাবিদার।

প্রধান শিক্ষক

কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ

খিলক্ষেত, ঢাকা-১২২৯।

Location
Address/Contact
Visitor
Today 22
This Week 189
This Month 1074
This Year 2677
Total 28608